| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১৪:৩৩:০৬:অপরাহ্ন  |  ১৫৯৯২৮৭ বার পঠিত
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা
ছবির ক্যাপশন: চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোটার,চাঁদপুর: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিম।

সন্ধ্যায় জেলা পরিবেশ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, বাবুরহাট বাজারে অভিযানের সময় একটি দোকান থেকে প্রায় ১১৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়াও পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারী এবং আইন শৃংখলা রক্ষায় জেলার একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন। 

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪