ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার উপজেলায় অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদউত্তীর্ণ ওষুধের সরঞ্জাম, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আব্বাস ডায়গনিস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা, সেন্ট্রাল ডায়গনিস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা এবং বায়োল্যাব ডায়গনিস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে অংশ নেয়া প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান। স্থানীয় এলাকাবাসী ও সেবা নিতে আসা লোকজন বলেন, নিয়মিত এই অভিযান চলমান থাকলে অনিয়ম দূর হবে এবং ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান বৃদ্ধি পাবে।
রিপোর্টার্স২৪ /এসএন