| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরবর্তী সচিব ডা. আশরাফী আহমদ!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১৫:৩৪:০৮:অপরাহ্ন  |  ১৫৮৮৫৬৭ বার পঠিত
স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরবর্তী সচিব ডা. আশরাফী আহমদ!

আবদুল হাকিম সরকার:  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরবর্তী সচিব  হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ এনডিসি। এরইমধ্যে তাঁর নিয়োগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের তরফে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা বিভাগের বর্তমান সচিব ডা. সারোয়ার বারী বৃহস্পতিবার থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। সচিবের শূন্য পদে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ১৫তম ব্যাচের সদস্য। কর্মকর্তা ডা. আশরাফী আহমদ। গত ৪ঠা মার্চ ২০২৫ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনকারী মিজ আহমদ তার আগে ছিলেন মহাপরিচালক নিপোর্ট। তার আগে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন) এর দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্য ক্যাডারের ওই কর্মকর্তা ১৫ই নভেম্বর ১৯৯৫ সালে সিলেটের জৈন্তাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে সরকারি চাকরি শুরু করেন। প্রায় ২০ বছর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে তিনি উপ-সচিব (পোলে) অ্যাডমিনে সংযুক্ত হয়ে অতিরিক্ত সচিব অবধি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন। ঢাকা জেলার বাসিন্দা  আশরাফী আহমদ ভিকারুন্নিসা নুন স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০০৫ সালে তিনি নিপসম থেকে দ্বিতীয় স্থান অর্জন করে এমপিএইচ সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে কৃতিত্বের সাথে এক্সিকিউটিভ এমবিএ পাশ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

অস্ট্রেলিয়া, চায়না, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া থেকে পেশাগত প্রশিক্ষণ লাভ করেন। সরকারি কাজে তিনি সুইজারল্যান্ড, ভুটান, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সফর করেন। বর্তমানে তিনি সরকারি কাজে সিঙ্গাপুরে রয়েছেন। আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।


রিপোর্টার্স ২৪/ এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪