| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বহু অত্যাচার-নির্যাতনের পরেও হাসিনার কাছে কখনো মাথা নত করিনি : এ্যানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৮, ২০২৫ ইং | ১০:২০:১৪:পূর্বাহ্ন  |  ১৬০৩৯৪৩ বার পঠিত
বহু অত্যাচার-নির্যাতনের পরেও হাসিনার কাছে কখনো মাথা নত করিনি : এ্যানি
ছবির ক্যাপশন: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে আমি বারবার কারাবরণ করেছি। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি, বাড়িতেও হামলা হয়েছে। কিন্তু আমরা কখনো গ্রেপ্তারকে ভয় পাইনি, হাসিনার কাছে মাথা নত করিনি।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে জেলা বিএনপিকে গোছানোর সুযোগ পাইনি। আমি জেলার দায়িত্ব নেওয়ার সময় চলছিল হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন। আমার পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জে বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। রক্তে রঞ্জিত হয়েছে এই পৌরসভা। তবুও আমরা কাউকে ছেড়ে যাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার বাড়িতে, সাবু মিয়ার বাড়িতে হামলা হয়েছে। বহু এসপি, ডিসি এবং গডফাদার তাহের বাহিনীর রক্তচক্ষু দেখেছি। কিন্তু সন্ত্রাস, হামলা ও নির্যাতনের পরও লক্ষ্মীপুরে বীরদর্পে চলেছি। সব বাধা উপেক্ষা করে মাথা উঁচু করে নেতৃত্ব দিয়েছি।’

সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২২ সালের ২৯ অক্টোবর সম্মেলন ছাড়াই পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪