| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ০৯:৪৮:২১:পূর্বাহ্ন  |  ১৫৮৫০৭২ বার পঠিত
নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: আটক দুজন চিকিৎসক

রিপোর্টার্স ২৪ ডেস্ক: নরসিংদীর লাইফ কেয়ার হাসপাতালে অপারেশনের সময় রাহা মণি নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নরসিংদী পাতিলবাড়ি রোডে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাহামণি রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা উত্তরপাড়া এলাকার নিজামুল হক রয়েলের মেয়ে।

শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই রাহামণির মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া   ইনজেকশন পুশ করে ছিলেন ডা. সুদীপ্ত সাহা আর টনসিলের অপারেশন করেছিলেন ডা. তন্ময় কর। অপারেশনের পর বেডে নেওয়ার ৩ ঘণ্টা পরেও শিশুটির জ্ঞান ফিরে না আসায় তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর কিছুক্ষণ পর রোগীকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ শুরু করে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হাসপাতালের চিকিৎসক তন্ময় করসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়,পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে দায়ী চিকিৎসকদের আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪