| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাফনদী জলসীমা অতিক্রম করা ১২২ জেলে আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ১৫:৪০:১৯:অপরাহ্ন  |  ১৬১০৯৪৮ বার পঠিত
নাফনদী জলসীমা অতিক্রম করা ১২২ জেলে আটক

টেকনাফ প্রতিনিধি: আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মি কর্তৃক আটকের আগেই ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশের কোস্টগার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ জলসীমানার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা জেলে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিনে বাংলাদেশি ফিশিং বোটসমূহের মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা বেড়েছে। যার ফলশ্রুতিতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে। আটক জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪