| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৫ ইং | ১৭:২১:১২:অপরাহ্ন  |  ১৫৭৩৩২২ বার পঠিত
শেরপুরে বিলে  শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
ছবির ক্যাপশন: শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

শেরপুর প্রতিনিধি : বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।  শুক্রবার বিকেলে  শেরপুর সদর উপজেলার গাজীরখামার এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হচ্ছে চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। 

শুক্রবার সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা  নিখোঁজ হয় । দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিলে নেমে তাদের লাশ উদ্ধার করেন এলাকার লোকজন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে তুলতে কোনো এক সময় বিলের মাঝখানে গভীর গর্তে তারা পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪