| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাত চক্রের সদস্যসহ ৬ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:২৫:৪১:পূর্বাহ্ন  |  ১৩৫৫৮৫০ বার পঠিত
ডাকাত চক্রের সদস্যসহ ৬ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) নামের একটি সিলিকা উৎপাদন কারখানায় নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও ডাকাতি মাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতচক্র ওই কারখানায় হামলা চালিয়ে ওয়েল্ডিং মেশিন, পানির পাম্প, ছয়টি ট্রান্সফরমারের তামার তার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে। পরে এসব তামার তার বিক্রি করা হয় পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া এলাকার আজিজুল হকের কাছে।

ঘটনার পর কারখানার ম্যানেজার সুমন কুমার রায় গত বুধবার (২৭ আগস্ট) ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। মামলার পর গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ডাকাত ও মালামাল ক্রেতা আজিজুলকে গ্রেপ্তার করে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় লুট হওয়া ছয়টি ট্রান্সফরমারের তামার তার উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাজেদুর রহমান মাসুদ (৪০), ঠাকুরগাঁও সদর উপজেলার ভৃল্লীর পূর্ব সুকানপুকুর গ্রামের ইউনুস আলী (৩৮), একই গ্রামের জসিম উদ্দিন (২৬), পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া সর্দারপাড়ার অতুল চন্দ্র রায় (৩৮), রফিকুল ইসলাম (৪৫) এবং মালামাল ক্রেতা আজিজুল হক (৫০)।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪