| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে মায়ের হাতে শিশু খুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৮:২৮:৪৬:পূর্বাহ্ন  |  ১৫৭২৩৯৭ বার পঠিত
খাগড়াছড়িতে মায়ের হাতে শিশু খুন
ছবির ক্যাপশন: মায়ের হাতে শিশু খুন

খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মায়ের হাতে দুই বছরের শিশু খুন হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে নিজের ঘরে বালিশচাপা দিয়ে শিশু মো. তহিদুল আলম আভানকে হত্যা করেন তার মা সাবিনা ইয়াসমিন-এমন প্রাথমিক তথ্য জানিয়েছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি কর্মসূত্রে পানছড়িতে অবস্থান করছিলেন। পরিবারের স্থায়ী বাড়ি মাগুরা জেলায় হলেও তারা চাকরির কারণে খাগড়াছড়ি শহরের শান্তিনগরে ভাড়া বাসায় থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুকে এমনভাবে প্রাণ দিতে হয়েছে,এটি কেউ মেনে নিতে পারছেন না। এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শিশুটির মৃত্যুর ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪