বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের কালিশুরি ইউনিয়নের পোনাহুরা এলাকায় প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পোনাহুরা মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইরফান আবির জুয়েল ও ডা. দিপংকর চন্দ্র দাস চিকিৎসাসেবা প্রদান করেন। প্রবাসী মো. মাসুদুর রহমান মাসুদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ বিষয়ে মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, “গ্রামীণ এলাকার গরিব ও অসচ্ছল রোগীদের সুবিধার কথা ভেবে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। প্রতি বছর এমন চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ তোফায়েল আহমেদ সরদার, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত মোল্লা, মো. রিয়াজুল ইসলাম সাজ্জাল, মো. আবু নাঈম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ কাউসার হামিদ খানসহ স্থানীয় গণ্যমান্যরা।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা