| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৪:৫৭:৫৪:পূর্বাহ্ন  |  ২৬৯৩৫৬৬ বার পঠিত
চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ছবির ক্যাপশন: চট্টগ্রামের ২ নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সমর্থকরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এসময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভে গণঅধিকার পরিষদের পাশাপাশি যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও যোগ দেন।

এর আগে ঢাকায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন যুবক সড়কে দাঁড়িয়ে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ আছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪