| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলিপুরে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১২:৫৬:১০:অপরাহ্ন  |  ১৩৫২৮৪৮ বার পঠিত
উলিপুরে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: উলিপুরে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম :কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান মুন্সি। বক্তব্য রাখেন সাফা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সোবহান সরকার। এসময় আরও বক্তব্য দেন সদস্য একরামুল হক মানিক, মাহমুদুন্নবী নান্নু, তোজাম্মেল হক, হাফিজুর রহমান, আমজাদ হোসেন মিলিটারি, আফজাল হোসেন মিলিটারি, শফিকুল ইসলাম হৃদয়, উপজেলা কৃষক পার্টির আহ্বায়ক আলম মিয়া প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত ২৩ জুলাইয়ের এক চিঠির মাধ্যমে উলিপুর উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সিকে আহ্বায়ক এবং আব্দুস সোবহান সরকারকে সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি চারজন যুগ্ম-আহ্বায়ক ও ৬৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪