| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের চাপে আছে নেদারল্যান্ডস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৭:৩০:৩১:পূর্বাহ্ন  |  ২৬৫৮৩২৮ বার পঠিত
বাংলাদেশের চাপে আছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক: পাওয়ার প্লে’র পর প্রতি আক্রমণে গিয়ে দ্রুত রান তুলতে চেয়েছিল নেদারল্যান্ডস। কয়েকটি বাউন্ডারিও এসেছিল। কিন্তু ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ চাপে রেখেছে তাদের। 

তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলে ফিরে আবার প্রথম বলে উইকেটের স্বাদ পান। তাকে উড়াতে গিয়ে লং অনেক ক্যাচ দেন বিক্রমজিত সিং। এরপর নিদামিনুরু বিশাল ছক্কা উড়ান তাসকিনকে। অধিনায়ক এডওয়ার্ডস ক্রিজে এসে চার পান রিশাদের বলে। 

এরপর চমক দেখান সাইফ হাসান। দশম ওভারে বোলিংয়ে এসে পেয়ে যান দুই উইকেট। লিটন স্টাম্পিং মিস না করলে আরো একটি উইকেট পেতে পারতেন ডানহাতি অফ স্পিনার। নিদামিনুরু (২৬) ও এডওয়ার্স (১২) তার শিকার হন। এতে ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের রান দাড়ায় ৬৮।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এটা লিটন দাসদের প্রস্তুতির সম্ভাব্য সেরা সুযোগই বলা চলে। কিন্তু দলটা নেদারল্যান্ডস হওয়াতে বেশ সর্তকই থাকতে হবে স্বাগতিকদের। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দলই বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। তবে, ঘরের মাঠে খেলা হওয়ায় ফেভারিট হিসেবেই এদিন মাঠে নামবে টাইগাররা।

শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এবং তিনি নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।  

বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম,  সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিডামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), শরিজ আহমাদ, নোহা ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪