| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক মানুষের চিকিৎসা ও ঔষধ বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১৪:০৩:১৬:অপরাহ্ন  |  ১৫৮৪৯৬৮ বার পঠিত
সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক মানুষের চিকিৎসা ও ঔষধ বিতরণ
ছবির ক্যাপশন: সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

শনিবার (৩০ আগস্ট) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল। ক্যাম্প চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে খাগড়াছড়ি জোন।

এসময় জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪