| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০০:১৫:০৪:পূর্বাহ্ন  |  ১৫৭৭০৩৬ বার পঠিত
নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল
ছবির ক্যাপশন: নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

পিরোজপুর প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মশাল মিছিল বের হয়। যা পরে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময়ে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা সম্পূর্ণ অন্যায়ভাবে নুরুল হক নুরের ওপরে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

মশাল মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪