| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৩:৫৬:৫১:পূর্বাহ্ন  |  ১৫৭৫৫৯৬ বার পঠিত
ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না
ছবির ক্যাপশন: ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা খুনের সঙ্গে জড়িত, সেসব ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচনই উৎসবমুখর বা গ্রহণযোগ্য হবে না।

শনিবার (৩০ আগস্ট) বায়েজিদ থানায় ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত নয়ার হাট স্থানীয় কমিনিটি সেন্টারে এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হলে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, তা মাত্র লোক দেখানো হবে যদি এসব মূল সমস্যা সমাধান না করা হয়।

সহযোগী সদস্য সম্মেলনে ওয়ার্ড আমির নুরুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি জাফর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা.আবু নাছের ও বায়েজিদ থানা আমির জাকির হোসাইন।

সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, থানা সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মানসুর ও থানা কর্মপরিষদ সদস্য হাফেজ রবিউল ইসলাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪