চট্টগ্রাম ব্যুরো :
মহিয়সী নারী মাদার তেরেসা ১১৫ জন্মদিবস উপলক্ষ্যে "মানবতার কল্যাণে মাদার তেরেসা" শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড - ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে ড. সুমনপ্রিয় মহাস্থবিরকে স্বর্ণপদক সহ সার্টিফিকেট প্রদান করা হয়।
গতকাল শনিবার (৩০ আগস্ট) ঢাকার পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভাপতিত্ব করেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদানকালে চট্টগ্রামের নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু পুরষ্কার প্রাপ্ত ডক্টর সুমনপ্রিয় মহাথের আয়োজক এবং মহাসচিব এম এইচ আরমান চৌধুরী, সহসভাপতি মো. আর কে রিপন এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস