| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ২৪ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৬:০৬:০০:অপরাহ্ন  |  ১৫৯৮৩০৯ বার পঠিত
চাঁদপুরে ২৪ ঘন্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর: গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।

তিনি বলেন, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় প্লান্টে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যার কারণে চাঁদপুর শহর, হাজীঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না মর্মে ইতোমধ্যে এসব এলাকায় আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিনেও মাইকিং করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪