| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৭:৩১:৫৪:অপরাহ্ন  |  ১৩৫২১১৭ বার পঠিত
চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: চিলমারীতে ব্রহ্মপুত্রে নিখোঁজের ১ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়ার এক ঘন্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রবিবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির। নিহত ওই যুবকের নাম বিপ্লব (৩০)। তিনি ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।স্থানীয়রা জানান, নিহত যুবক বিপ্লব বিকেলে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান।

নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজা খুঁজির ১ ঘন্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে।চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, নিখোঁজের ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪