| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক আমিনুল আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৭:৩৯:২৭:অপরাহ্ন  |  ১৩৫২১০১ বার পঠিত
কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক আমিনুল আটক
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক আমিনুল আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত  মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা  ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে  নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর  মোঃ শাহরিয়ার   আহাদ জানান অপরাধ, অপকর্ম ও দূর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনী সব সময় কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪