| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:৩৮:০৪:অপরাহ্ন  |  ১৩৪৫৭২২ বার পঠিত
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে  সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: র‌্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মো. একরামুল হক (৪৪)  নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ি উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।


র‌্যাব-১৩ জানায়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে র‍্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ফুলবাড়িতে মাদক ব্যবসায়ী একরামুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বেডরুমের ওয়ারড্রবের  ভেতর থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একরামুলকে গ্রেপ্তার করা হয়।  


রংপুর র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মাদক ব্যবসায়ী একরামুল হককে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪