| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় চোরাচালান মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০৫:৩৫:৪৬:পূর্বাহ্ন  |  ১৭৬১৬৬৪ বার পঠিত
ভারতীয় চোরাচালান মালামাল জব্দ
ছবির ক্যাপশন: ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল মদ ও গরু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র বিশেষ পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় ৩৫ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব চোরাচালানী মালামালের মূল্য প্রায় ১৬ লাখ ৮১ হাজার ৫শ টাকা।

তবে অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪