শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি পরিদর্শনে যান। পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র, গ্রাম আদালত, বাজিতখিলা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজ, ইউএনডিপি প্রকল্পের কার্যক্রম, আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়, রৌহা নামাপাড়া চররাম জগন্নাথ আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ-সময় তিনি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেইসাথে উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নে তাগাদা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ খুররমসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/সোহাগ