| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ০৩:২৬:৫১:পূর্বাহ্ন  |  ১৯৭৭৯১৩ বার পঠিত
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে মোট ১৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নিহতদের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারের কষ্ট কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সহায়তা প্রদান তাদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যক্রম পরিচালনা করছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪