| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলিপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:৩১:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৩৬৪৫২ বার পঠিত
উলিপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
ছবির ক্যাপশন: উলিপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বজরা ইউনিয়নের চর বজরা পাকারমাথা যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার এবং সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বজরা ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির সদস্য মোখলেস, সুলতান, মাসুম, ফেরদৌস, রুবেল, আরিফ ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এ এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তারা। তাদের মতে, গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি নৌকা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মায়ের দোয়া, পাগলা বাবা, দুরন্ত চিতা, রাজলক্ষ্মী, ময়ূরপঙ্খী, ভাই ভাই বজরা, সাত ভাই ও মায়ের দোয়া।

নৌকা বাইচ দেখতে কাশিমবাজার এলাকার তিস্তা নদীর তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন পর এ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করে স্থানীয়রা আনন্দিত হন এবং প্রতিবছর প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

উল্লেখ্য, প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী (৬ সেপ্টেম্বর), যেখানে ১২ দলের ১২টি নৌকা অংশ নেবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪