| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৪:৪২:৩৮:অপরাহ্ন  |  ১৭৬১২৯৩ বার পঠিত
এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রপ্তানিতে প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রপ্তানির চেষ্টা চলছে। আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানিই একমাত্র উপায়।

তিনি আরও বলেন, আলু রপ্তানি করতে পারলে এই সংকট মোকাবিলা করতে পারবো। আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স ২৪ /এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪