| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১৭:২৮:৩৪:অপরাহ্ন  |  ১৭৬০৩৪৮ বার পঠিত
শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা
ছবির ক্যাপশন: শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার শেরপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

ওইসময় তিনি বলেন, আজকের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ দেশ গড়তে নেতৃত্ব দেবে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত ও সৎ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গঠনে কাজ করছে।

শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) সম্পাদক শরিফ মাহমুদ।

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করবে। আমরা এই স্বীকৃতিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪