| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:১৮:২৭:পূর্বাহ্ন  |  ২৭৭৩৩৫৬ বার পঠিত
কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা

রিপোর্টার্স ২৪ ডেস্ক : নেপালে সরকারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। কূটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্লোমেটিক জোন) কারফিউ দিয়েছে সরকার। কাঠমান্ডুের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অচলাবস্থা। ফলে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। আগের দিন প্রস্তুতি নিতে বেলা তিনটায় স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল জামাল-মিতুলদের। এ দিন দুপুর ১২টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও হয়েছে টিম হোটেলে। এরপর দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার কথা। কিন্তু মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, বিরুদ্ধ পরিস্থিতিতে হোটেলেই অবস্থান করতে হবে তাদের।

তিনি বলেন, তিনটায় অনুশীলনের নির্ধারিত সময় ছিল। সোয়া দুইটায় হোটেলের লবিতে এসে জানতে পারি এখন বের হওয়া যাবে না। স্টেডিয়ামের আশে-পাশে শিক্ষার্থীরা অবরোধ করেছে। অনুশীলনের পরবর্তী আপডেট দ্রুতই জানানো হবে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও সোমবার বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে নেপালের পরিস্থিতি জানানো হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪