| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:০৬:৫৪:অপরাহ্ন  |  ১৩৩২০৫৫ বার পঠিত
গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরাঞ্চলে বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

গাইবান্ধা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি আ. করিম এবং এনসিপি নেতা দিবস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করিম, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দীন শাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের রহমানসহ জেলা-উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও আইসিটিসহ নানা খাতের সেবা নিশ্চিত করতে কেবলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্যা আশ্রয়কেন্দ্র, কুন্দেরপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্র, ভূমি সেবা কেন্দ্র এবং ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে কার্যক্রম পরিচালিত হবে।

সচেতন মহল মনে করেন, এ উদ্যোগের ফলে চরাঞ্চলের মানুষ প্রয়োজনীয় সেবা একসাথে পেয়ে তাদের জীবনকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে। স্থানীয়রাও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪