| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উলিপুরে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৫:৩২:৫২:অপরাহ্ন  |  ১৩২৯২৬৩ বার পঠিত
উলিপুরে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

কুড়িগ্রাম প্রতিনিধি : বাড়ির পাশে নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে পেটে ছুরি মেরে হত্যার চেষ্টা করেছেন এক দল নেশাগ্রস্ত বখাটেরা। স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের আঠারো পাইকা গ্রামে। আহত কিশোর বর্তমানে কুড়িগ্রাম জেনারেল সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার উলিপুর উপজেলার  বুড়া-বুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামের লিটন, আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বাইজিদ সহ একদল নেশাখোর বখাটেরা পাশ্ববর্তী আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের  বাড়ির পাশে নিয়মিত গাঁজা সেবন করতো । গত সোমবার সন্ধায় আনিসুর রহমানের ছেলে কিশোর রিপন নেশার আড্ডা তুলে নেয়ার জন্য চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করেন। 

এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত বখাটের দল প্রতিবাদী কিশোর রিপনকে এলোপাতাড়ি মার ধর করে হত্যার উদ্দেশ্য পেটে চুরি মারে। এসময় ওই গ্রামের  সোহেল মিয়া ও রাশেদ আলী রিপন কে উদ্ধার করতে আসলে ওই দুজন কেও বেধড়ক মারধর করে নেশাখোর বখাটেরা। গুরুতর আহত  কিশোর রিপন কে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই নেশাখোর বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪