| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১১:৫২:১২:পূর্বাহ্ন  |  ১৩২৮০৪৭ বার পঠিত
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
ছবির ক্যাপশন: সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গেল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি। একই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। আটক ব্যক্তিরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে হুমায়ুন কবির (২০)।







বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কম্পিউটার ড্রেস ৪৯৬ পিস, ভারতীয় রুপি ৭৯ হাজার, আতশবাজি (চকলেট বাজি) ৪৫ হাজার ১৫০ পিস, কসমেটিকস সামগ্রী (বিভিন্ন প্রকার ক্রিম, তেল, শ্যাম্পু)।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪