| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১৫:৫৩:৫২:অপরাহ্ন  |  ১৩২৬০৩৭ বার পঠিত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার সরও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধায় বেলাল হোসেন মোটরসাইকেল যোগে সরকারের হাট থেকে পাটগ্রাম যাচ্ছিলেন। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক সরও বাজার এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বেলাল উপজেলার ব্যাঙকান্দা এলাকার আব্দুল জব্বার হোসেনের ছেলে।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবার থানায় এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪