| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:০৮:৪৮:পূর্বাহ্ন  |  ১৩২৪৫৩৯ বার পঠিত
লালমনিরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রংপুর র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত (২০ আগস্ট) সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে রায়ফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে র‍্যাব-১৩ মামলাটি তদন্তে নেয় এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মূল আসামিকে চিহ্নিত করে।

 মাহফুজার রহমান মামুন  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪