| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্রুত বাকসু নির্বাচন চায় বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১১:৫১:০৫:পূর্বাহ্ন  |  ১৭৫৩৪১৯ বার পঠিত
দ্রুত বাকসু নির্বাচন চায় বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: দ্রুত বাকসু নির্বাচন চায় বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি: বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন কমিশন গঠন, বাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের অধিকার প্রয়োগ করতে পারছে না। সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. হাসনাইনসহ অনেকে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশা করছেন, দ্রুত নির্বাচন হলে বাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে।

এ সময় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি করে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোনো সমস্যা সমাধানে তাদের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪