| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৭ জন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৫:৫০:৪৯:অপরাহ্ন  |  ১৩২১৯৮০ বার পঠিত
লালমনিরহাটে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৭ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট : লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৭ জন নারী-পুরুষ।

‘সেবার ব্রতে চাকরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জুন-২০২৫ এর টিআরসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।

শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি, পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪