| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের বগি বিচ্ছিন্ন গাইবান্ধায়, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৮:৪৭:২৮:অপরাহ্ন  |  ১৩১৯৯৮১ বার পঠিত
ট্রেনের বগি বিচ্ছিন্ন গাইবান্ধায়, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা
ছবির ক্যাপশন: ট্রেনের বগি বিচ্ছিন্ন গাইবান্ধায়, দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

গাইবান্ধা প্রতিনিধি:

হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দুটি বগি। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে। তবে ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বুড়িমারী এক্সপ্রেস ছাড়ার সময় হুক ছিঁড়ে বগি দুটি আলাদা হয়ে যায়।

স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির পর ছাড়ার মুহূর্তে ‘ক-খ’ ও ‘ট-ঠ’ বগির সংযোগ হুক বিকট শব্দে ছিঁড়ে যায়। এতে ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর অন্তত তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অন্য লাইনে চলাচল স্বাভাবিক থাকায় তেমন ভোগান্তি হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া বলেন, ‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।’

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪