| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ২২:৫৪:১০:অপরাহ্ন  |  ২৯০৬১৫০ বার পঠিত
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০
ছবির ক্যাপশন: ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪