| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১৩:২০:৫৯:অপরাহ্ন  |  ১৩১৯১৬৮ বার পঠিত
প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী ভারতে ফিরলেন খালি হাতে
ছবির ক্যাপশন: প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে এসে প্রতারিত হয়ে ৭ দিন পর প্রশাসনের সহায়তায় নিজ দেশে ফিরল। 

ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি (রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২ বর্ষের ছাত্রী।

শনিবার( ১৩ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থল বন্দরে বিজিবি -বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীকে ভারত পাঠানো হয়েছে। 

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেড় বছর ধরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবি(২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমিক রবির পরামর্শে গত ৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের  ময়নাগুড়ি কলেজ থেকে ভারত বাংলাদেশের চোরাকারবারিদের সহায়তায়  লালমনিরহাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবেশ করার পরেই প্রেমিক রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে লাপাত্তা হন। এ অবস্থায় ভারতীয় ওই তরুণী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে বাংলাদেশে থাকা ওই ভারতীয় তরুণীর আত্মীয়-স্বজনের বাড়িতে ওঠেন।

প্রেমিকা রিয়া মনি (রিংকি) বলেন, রবির সাথে ফেসবুকে পরিচয়।এরপর মন দেওয়া নেওয়া। দেড় বছর প্রেমের পর প্রেমিক রবি আমাকে বাংলাদেশে আসতে বলে। এরপর রবি আমাকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশে আসার পর সে আমাকে বিয়ে করবে না বলে অপারগতা প্রকাশ করেন। আমি নিরুপায় হয়ে পড়ি। বাংলাদেশে থাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেই।

তিনি আরো বলেন,আমাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে  পাচার করার উদ্দেশ্যেই আমাকে বাংলাদেশের নিয়ে এসেছে আমি প্রশাসনের কাছে বিচার চাই। 

এ বিষয়ে পাটগ্রাম থানার উপপরিদর্শক শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠানো হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪