| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১১:২৯:২৬:পূর্বাহ্ন  |  ১৩১৮৮৯১ বার পঠিত
তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া অনেক এলাকায় নদীর পানি বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।


রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪