গাইবান্ধা প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ” গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের চক কুমেদপুর গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস গাইবান্ধার তথ্য অফিসার (রু:দা:) তানিয়া তাজনীন মেমী। সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।
এসময় বক্তারা নারীদের অধিকারসহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা