| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:৩৭:০৯:অপরাহ্ন  |  ১৩১৮৮৮৯ বার পঠিত
কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রামে জলবায়ু পরিষদের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার( ১৪ সেপ্টেম্বর) সকালে বেসরকারি সংস্থা ইএসডিও’র দাশেরহাট কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি শাহিনুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি এবং উলিপুর জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।

‘জলবায়ু পরিবর্তনের জন্য পদক্ষেপসমূহ নিশ্চিতকরণ টেকসই সমাধান (অ্যাক্সেস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদ সংগঠনের নাগেশ্বরী, উলিপুর এবং জেলা কমিটির মোট ৪৫ জন সদস্য অংশ নিচ্ছেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪