| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজায় সৌজন্য বোধ হিসাবে এবছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: উপদেষ্টা ফরিদা আক্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:৪০:১৯:পূর্বাহ্ন  |  ১৩১৬১৯৭ বার পঠিত
দুর্গাপূজায় সৌজন্য বোধ হিসাবে এবছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: উপদেষ্টা ফরিদা আক্তার
ছবির ক্যাপশন: দুর্গাপূজায় সৌজন্য বোধ হিসাবে এবছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: উপদেষ্টা ফরিদা আক্তার

রাতিন খান,কুড়িগ্রাম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম।

এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবীর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। 

তিনি বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মুল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে ভোলা, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ জেলাকে সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪