| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:৪৫:১০:পূর্বাহ্ন  |  ১৩১৬৩৬০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান

 স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও: সোমবার (১৫ সেপ্টেম্বর) শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় মহিলা সংস্থা আয়োজিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় নতুন বিউটি পার্লার, ফুড কর্ণার ও বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মেহেনাজ ফেরদৌস, যিনি কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করে বলেন, “নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে সামাজিক ও আর্থিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এ সময় ২০ জন নারী উদ্যোক্তাকে ১৫ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪