কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হল রুমে প্রায় ২ শত সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের শহর শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খাঁন, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি ইমরান বিন সোলায়মান প্রমুখ।
আলোচনা সভায় আব্দুস সবুর খাঁন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষা, সংগ্রাম ও মেধার মাধ্যমে আপনারা আজ শিক্ষকতার মহান আসনে বসেছেন। সুতারাং আপনাদের মাধ্যমে সমাজের সকল বৈষম্য দূরীকরণ, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘূষখোর রুখে দিতে হবে এবং ব্যক্তি পর্যায়ে আদর্শ শিক্ষক ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।’
প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশে পেয়েছি। সুতারাং আজ এরকম পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের সুযোগ পেয়েছি। আর্দশ শিক্ষক ফেডারেশনে যারা আর্দশ হতে চায় তারাই আজ এ অনুষ্ঠানে এসেছে। সমাজের মধ্যে শিক্ষকতা পেশা সবচেয়ে মহান।’
রিপোর্টার্স২৪/ধ্রুব