| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৮:৩০:২৯:পূর্বাহ্ন  |  ১৩০৮৮৫৩ বার পঠিত
রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীর জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪