| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:৪০:১৬:পূর্বাহ্ন  |  ১৩০৮৮৬৯ বার পঠিত
গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: গাইবান্ধায় ঘাঘট নদীতে শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া ঘাঘট নদী থেকে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজ(৪৪) এর মরদেহ উদ্ধার হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাইবান্ধা সদর থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সচেতনমহল বলছেন, সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। সেই সাথে মিলবে প্রতিটি প্রশ্নের উত্তর। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪