| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের ইসলামপুরে ইউএনওর ছবি দিয়ে অসংখ্য ফেইক আইডি, থানায় জিডি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:১৭:৪৬:অপরাহ্ন  |  ১৭২৮৮৩৭ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে ইউএনওর ছবি দিয়ে  অসংখ্য ফেইক আইডি, থানায় জিডি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে  অসংখ্য ভূয়া ফেইজবুক আইডি খুলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের নামে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।

 এ ঘটনায় ইউনও'র কার্যালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (পেশকার) ফরহাদ আহমেদ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে  সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইউনও'র কার্যালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (পেশকার) ফরহাদ আহমেদ জিডিতে উল্লেখ করেন-ইসলামপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানরের ছবি ব্যবহার করে  অসংখ্য ভূয়া ফেইজবুক আইডি খুলে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন নামে খোলা ফেইসবুকের ওসব ফেইক আইডির প্রোফাইলে  উপজেলা নির্বাহী অফিসারের ছবি ব্যবহার করা হয়েছে। 

বিষয়টি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হওয়ায় আইনি পদক্ষেপ হিসেবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের জানান, বিষয়টি আমার দৃষ্টিতে আসায় আইনি পদক্ষেপ হিসাবে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় । তিনি আরো বলেন ওই সকল ফেইক আইডি থেকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  বিভিন্ন রাজনৈতিক দলের  শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে । যা অত্যন্ত দুঃখজনক। 

এ ব্যাপারে তিনি ফেইক ফেইসবুক আইডির মাধ্যমে অপপ্রচার,জালিয়াতি এবং গুজবের বিরিদ্ধে সতর্ক থাকার জন্য  সকলকে সজাগ থাকার আহ্বান জানান। 


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪