| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১১:১৪:১১:পূর্বাহ্ন  |  ১৭২৩৭৭৪ বার পঠিত
শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা- নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা পুলিশ সুপার পূজা উদযাপন নির্বিঘ্ন করতে কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।  যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন। 

প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশ্য পাহারার ব্যবস্থাকরণ, মন্ডগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইট এর ব্যবস্থা রাখা, পূজামণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধ আইনগত ব্যবস্থা গ্রহন করা ।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন।

জেলার সকল পূজা মণ্ডপের জন্য উপস্থিত নেতৃবৃন্দের হাতে প্ল্যাকার্ড তুলে দেন। এই প্ল্যাকার্ড থানার ওসি, ডিউটি অফিসারসহ জরুরি প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১  খন্দকার মো. শহীদুল হক, জেলার পাঁচ থানার 

অফিসার ইনচার্জ-সহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪