| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে যৌথ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৭:১৯:২৮:পূর্বাহ্ন  |  ২৬৪৭৮৬৮ বার পঠিত
ফরিদগঞ্জে যৌথ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জরিমানা
ছবির ক্যাপশন: যৌথ অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জরিমানা

স্টাফ রিপোর্টার,চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে সেনা বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবার মূল্য তালিকা না থাকায় বাহার ডেন্টাল মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় হাজী আউয়াল সুইটস মালিককে ৫ হাজার টাকা, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে বনফুল এন্ড কোম্পানী এ আর পরিবেশককে ১০ হাজার টাকা, একই অপরাধে ওয়ান স্টোর হোটেল মালিককে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে সৌদিয়া ফার্মেসী মালিককে ১০ হাজার টাকাসহ মোট  ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪