| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও রোড বাজারে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:২৬:৫৬:পূর্বাহ্ন  |  ১২৯৫৮৮৪ বার পঠিত
ঠাকুরগাঁও রোড বাজারে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার ক্ষতি
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁও রোড বাজারে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি দোকান। শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদিখানা, টেইলার্স, ইলেকট্রিক সামগ্রী, জুতার দোকান ও একটি গোডাউন। দুর্গাপূজাকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর পণ্য মজুত করেছিলেন। অগ্নিকাণ্ডে সব পণ্যই ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে আরও একটি ইউনিট যোগ হয়। তবে বাজারের ভেতরে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দেড় কিলোমিটার দূরের সুখ নদী থেকে পানি এনে আগুন নেভাতে হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, ‘‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’’



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪